গেমস হকির দুই ফাইনাল আজ

বাংলাদেশ গেমস হকির দুটি ফাইনাল হবে আজ। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আজ বিকাল সাড়ে ৩টায় ঝিনাইদহ ও নড়াইল এবং সাড়ে ৫টায় নৌবাহিনী সেনাবাহিনী মুখোমুখি হবে। নারী অধিনায়ক নড়াইলের কিমি কর্মকার জানিয়েছেন তারা সোনার পদক না নিয়ে যাবেন না। কিমি বলেন, ‘কদিন আগে ডেভেলপমেন্ট হকিতে বিকেএসপির বিপক্ষে হেরেছিলাম। এবার আর ফাইনালে হারতে চাই না।’ ঝিনাইদহের অধিনায়ক রাণী খাতুন ফাইনালের আগে বেশ সজাগ। বললেন, ‘ফাইনালে হেরে যাওয়ার মানে হচ্ছে সব হারিয়ে ফেলা। হার মানে হচ্ছে সব হারানো। জয় হচ্ছে বহুকিছু জয় করা। আমরা বহু কিছুতেই থাকতে চাই।’