কোস্ট গার্ডের পাগলা স্টেশন নারায়ণগঞ্জের ফতুল্লা লঞ্চঘাট এলাকায় বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে ৪০ মণ জাটকা জব্দ করে। এ সময় জাটকা বহন কাজে ব্যবহূত একটি স্পিডবোটসহ তিন জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন উজ্জ্বল মিয়া, আজমান শিকদার এবং শাহিন শিকদার। কোস্ট গার্ড সদর দপ্তর জানায়, আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত স্পিডবোট নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশ অনুযায়ী পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত কোস্ট গার্ডের হেফাজতে রাখা হবে বলে সূত্র জানায়। একই সূত্র জানায়, জব্দকৃত জাটকাগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।