তাইওয়ান ও ফিলিপাইনের প্রতি আক্রমণাত্মক নীতির জন্য চীনকে কড়া হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বেইজিংকে স্মরণ করিয়ে দিয়েছে যে, যুক্তরাষ্ট্র তার অংশীদারদের নিরাপত্তায় কাজ করবে। এদিকে বেইজিং তাইওয়ানে উত্তেজনার জন্য ওয়াশিংটনকে দায়ী করেছে। খবর আলজাজিরা ও বিবিসির
মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বুধবার বলেন, ফিলিপাইনের সশস্ত্র বাহিনীর ওপর হামলা, প্রশান্ত মহাসাগরসহ দক্ষিণ চীন সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। ফিলিস্তিনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী এগুলো দেখার দায়িত্ব ওয়াশিংটনের। তাইওয়ানের আকাশে চীনের যুদ্ধবিমান টহলেরও সমালোচনা করেন তিনি। নেড প্রাইস বলেন, তাইওয়ানের সামাজিক, অর্থনৈতিক ও নিরাপত্তার বিষয়টিতে জোর দেয় যুক্তরাষ্ট্র। কেউ শক্তি প্রয়োগ করলে যুক্তরাষ্ট্রও পদক্ষেপ নেবে বলে তিনি উল্লেখ করেন। বেইজিংয়ের হাত থেকে তাইওয়ানকে রক্ষার দায়িত্ব ওয়াশিংটনের আছে বলে প্রাইস উল্লেখ করেন। এদিকে তাইওয়ান ইস্যুতে উত্তেজনার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে চীন। দেশটি বলেছে, মেক্সিকো উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজের টহল উত্তেজনা ছড়াবে এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। শক্তি দেখাতে যুক্তরাষ্ট্র এই কাজ করতে পারে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছে চীন।