বিশিষ্ট সাংবাদিক এনামুল হক (৭২) বুধবার সন্ধ্যায় রাজধানীর মহাখালীতে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি দীর্ঘদিন দৈনিক বাংলায় কাজ করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দৈনিক জনকণ্ঠ পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই নাতিসহ অসংখ্য আত্মীয়স্ব্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান এক বিবৃতিতে এনামুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।