ব্রিটেনের ভিসা নিয়ে দেশ ছাড়ছেন হংকংয়ে বাসিন্দারা। তাদের জন্য ব্রিটিশ সরকার ৫৯ মিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছেন। আবাসন, স্কুল ও চাকরি সুবিধা দিয়ে তাদের সহায়তা করা হবে বলে ব্রিটেনের স্থানীয় সরকার ও আবাসনবিষয়ক মন্ত্রী রবার্ট জেনরিক জানিয়েছেন। আগামী পাঁচ বছরে তিন লাখ হংকংবাসীকে নাগরিকত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকারের। এখন পর্যন্ত ২৭ হাজার জন আবেদন করেছেন। গত ৩১ জানুয়ারি থেকে হংকংয়ের বাসিন্দারা পাঁচ বছরের জন্য যুক্তরাজ্যে আসার সুযোগ পাচ্ছেন এবং স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে পারছেন। -বিবিসি