আপনার রাশিফল

মুহম্মদ আনিসুল হক

১০ এপ্রিল ২০২১ খ্রিষ্টাব্দ, শনিবার

আজ ২৭ চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ এবং ২৬ শাবান ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৫৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ২২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: রবি ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা: ১ ও ৯। শুভ বার: রবি ও মঙ্গল। শুভ রত্ন: রুবী ও রক্তপ্রবাল। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। দূরে কোথাও যাত্রা হতে পারে। ব্যয় বৃদ্ধি পাবে।         

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বাড়তে পারে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। কর্মস্থলে প্রভাবশালী কারো আনুকূল্য পেতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো থাকবে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। কোনো আশা পূরণ হতে পারে। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

দিনটি খুব একটা অনুকূল নাও থাকতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রি-বাণিজ্যে লোকসান হতে পারে। রিপুকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রি-বাণিজ্যে লাভযোগ আছে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়তে পারে। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মনোযোগী হলে ভালো করবেন। সৃজনশীল কাজে সুফল পাবেন। সন্তানের সাফল্যে আনন্দ পাবেন। রোমান্স ও বিনোদন শুভ।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে পারেন। মন ভালো থাকবে। বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। আত্মীয়দের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলুন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন। অধীনস্থদের কাজে লাগানো সহজ হতে পারে। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে।