কাজী নওশাবা আহমেদ। মডেল, অভিনেত্রী ও সমাজকর্মী হিসেবে পরিচিত তিনি। বৃহস্পতিবার মুক্তি পেয়েছে তার অভিনীত প্রথম ওয়েব ফিল্ম ‘ব্যাচ ২০০৩’। সাইকোথ্রিলার গল্পের সিনেমাটি দেশীয় ওটিটি প্লাটফর্ম বিঞ্জ অ্যাপে মুক্তি পেয়েছে।
রাফায়েল আহসানের গল্পে ও পার্থ সরকারের পরিচালনায় রহস্যে মোড়ানো এ ছবিতে অভিনয় করেছেন অভিনেতা আবদুন নূর সজল, তাসনুভা তিশা, শিপন মিত্র, প্রমুখ।
কাল ছিল একটি বিশেষ দিন! আমার প্রথম ওয়েব চলচ্চিত্র মুক্তি পেয়েছে। ‘ব্যাচ ২০০৩’ একটি সাইকোলজিকাল থ্রিলার ছবি। সবাইকে...
Posted by Q Nawshaba Ahmed on Friday, April 9, 2021
ছবিটি প্রসঙ্গে শুক্রবার কাজী নওশাবা আহমেদ লিখেছেন, ‘গতকাল ছিল একটি বিশেষ দিন! আমার প্রথম ওয়েব চলচ্চিত্র মুক্তি পেয়েছে। ‘ব্যাচ ২০০৩’ একটি সাইকোলজিকাল থ্রিলার ছবি। সবাইকে দেখার আমন্ত্রণ! ঘরে থাকুন আর বিঞ্জ সাবস্ক্রাইব করে দেখুন ‘ব্যাচ ২০০৩’। বিঞ্জ অ্যাপে সর্বনিম্ন মাত্র ৫ টাকা খরচ করেই সিনেমাটি দেখতে পারবেন আপনারা।’
এর আগে ছবিটির টিজার ও ট্রেলার প্রকাশিত হয়েছে যা প্রথম দর্শনেই প্রশংসা কুড়িয়েছে। এখন দেখার পালা ছবিটি দর্শকদের কতটা মন জয় করতে পারে!
ইত্তেফাক/বিএএফ