করোনায় গত বছর অনেকদিন শুটিং বন্ধ ছিল। সে সময় অনেকে কষ্ট করেছেন। এবার তো পরিস্থিতি আরো ভয়ানক। দেশের এমন অবস্থায় আমরা শুটিং না করলেও কিছুদিন চলতে পারবো, কিন্তু আমাদের সঙ্গে আরো যারা কাজ করেন তারা কীভাবে জীবন-জীবিকা চালাবেন? সমস্যা বাড়লে তাদের মানবেতর জীবনযাপন করতে হবে। তারা কীভাবে পরিবার, বাচ্চাদের নিয়ে চলবেন, সেটা নিয়েই খুব দুশ্চিন্তায় আছি।
করোনায় শোবিজ অঙ্গনের মানুষের জীবন-জীবিকা প্রসঙ্গে অভিনেত্রী
দিলারা জামান
০০০০০
ওয়েব সিরিজ নিয়ে বিতর্ক পজেটিভ, নেগেটিভ দুটোই আমি শুনেছি। বিতর্ক চলছে মানুষের মুখে মুখে। আসলে একটু টাইম দিতে হবে। নাটক কিন্তু একদিনে প্রতিষ্ঠিত হয়নি। অন্য প্লাটফর্ম যদি প্রতিষ্ঠিত হতে চায় সময় দিতে হবে। এত তাড়াতাড়ি আসলে বিচার করা যাবে না। একটা দুটো ওয়েব সিরিজ ভালো হয়েছে সেটার জন্য ভালো বলবো বা খারাপ হয়েছে সেটার জন্য খারাপ বলবো! এত তাড়াতাড়ি এমন চিন্তা করলে চলবে না।