ধীরে ধীরে সমুদ্র অর্থনীতিতে গুরুত্ব বাড়াচ্ছে ভিয়েতনাম। এর ফলও মিলছে রপ্তানি আয়ে। ২০২১ সালের প্রথম প্রান্তিকে ভিয়েতনামের সামুদ্রিক পণ্য রপ্তানি ৩ শতাংশ বেড়েছে। গত মাসে এ রপ্তানির পরিমাণ ছিল ৬৪ কোটি ডলার। নভেল করোনা ভাইরাস মহামারি ভিয়েতনামকে কিছুটা সুবিধা এনে দিয়েছে এক্ষেত্রে। কারণ মহামারির কারণে বিশ্বের সামুদ্রিক পণ্যের ওপর চীনের নিয়ন্ত্রণ প্রাথমিকভাবে কিছুটা কমে আসে, আর সে সুযোগটিই নিতে পেরেছে ভিয়েতনাম। এখন দেশটির সরকার সামুদ্রিক পণ্য রপ্তানির ক্ষেত্রে নানা সুবিধাও ঘোষণা করেছে।
—নাঈমা সুলতানা