শিবপুর (নরসিংদী) সংবাদদাতা
শিবপুরে বিভিন্ন ধরনের প্রচারণার জন্য বিজ্ঞাপন বোর্ড হিসেবে জীবন্ত গাছকে ব্যবহার করা হচ্ছে। এতে এক দিকে যেমন সুন্দর হারাচ্ছে, অন্যদিকে পেরেকের আঘাতে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে গাছগুলো। অনেক সময় মরে যাচ্ছে এসব গাছ। সরজমিনে দেখা যায়, সরকারি-বেসরকারি অফিসের ভেতরে, হাটবাজারে, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তার আশপাশে লাগানো বড় বড় গাছে ঝুলছে রং-বেরঙের বাহারি ব্যানার দিয়ে বিজ্ঞাপন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবিরুল ইসলাম খান বলেন, ব্যানারের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলার বন বিভাগের কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান ভুঁইয়া বলেন, মাসিক সমন্বয় সভায় বিষয়টি নিয়ে আলোচনা করব।