নাটোরে পৌঁছেছে ৩৩ হাজার করোনা ভ্যাকসিন

নাটোর প্রতিনিধি

নাটোরে ২য় ধাপের ৩৩ হাজার পিস করোনা প্রতিরোধক ভ্যাকসিন পৌঁছেছে। শুক্রবার সকালে নাটোরের সিভিল সার্জনের কার্যালয়ে ভ্যাকসিনগুলো পৌঁছানোর পর তা বুঝে নেন সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম ছারোয়ারসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নাটোরের জন্য ৩৩ হাজার ফাইল ভ্যাকসিন ২য় ডোজের জন্য পাঠিয়েছে। ভ্যাকসিনগুলো যত্ন সহকারে সংরক্ষণ করা হয়েছে। নাটোরের জন্য প্রয়োজনীয় চাহিদা দেওয়া হয়েছে। পরবর্তীতে আরো ভ্যাকসিন আসবে। শুক্রবারেই প্রয়োজন মোতাবেক ভ্যাকসিন বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে সারা দেশের মতো নাটোর আধুনিক সদর হাসপাতালেও ২য় ডোজের ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে।