৮২ দিন পর সারাবিশ্বে করোনায় সর্বোচ্চ আক্রান্ত

বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ লাখ ৯৩ হাজারের বেশি মানুষ মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে সারাবিশ্বে এ ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১৩ কোটি ৩১ লাখ ৪৬ হাজার ছাড়ালো। 

শুক্রবার (৯ এপ্রিল) এ কথা জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, গত ১৭ জানুয়ারির পর একদিনে করোনাভাইরাস সংক্রমণের ক্ষেত্রে এটি হচ্ছে সর্বোচ্চ সংখ্যা।
০৯ এপ্রিল ডব্লিউএইচও বিশ্বব্যাপী এ পর্যন্ত মোট ১৩ কোটি ৩১ লাখ ৪৬ হাজার ৫৫০ জন আক্রান্তের এবং ২৮ লাখ ৮৮ হাজার ৫৩০ জনের মৃত্যুর কথা জানায়।

সংস্থাটি গত ২৪ ঘণ্টায় মোট ৬ লাখ ৯৩ হাজার ৮৩৬ জনের নতুন করে করোনায় আক্রান্তের এবং ১২ হাজার ৮৫১ জনের মারা যাওয়ার কথা জানায়।

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর ব্যাপারে বিশ্বের বিভিন্ন দেশের কেবলমাত্র সরকারিভাবে সরবরাহ করা তথ্যের ওপর ভিত্তি করেই ডব্লিউএইচও এ উপাত্ত তৈরি করে।

ইত্তেফাক/এএইচপি