ধামরাইয়ে মাস্ক বিতরণ ও করোনা থেকে মুক্তির জন্য দোয়া

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

করোনা সচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে গতকাল বিকালে ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের গাওয়াইল, গাওয়াইল নদীর পাড় ও বানেশ্বরসহ বিভিন্ন এলাকায় বিনামূল্যে মাস্ক বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সোমভাগ ইউপি চেয়ারম্যান মো. আজাহার আলী। মাস্ক বিতরণ শেষে বাদ মাগরিব এলাকার বানেশ্বর মসজিদে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় এমপি মুক্তিযোদ্ধা বেনজীর আহমদসহ করোনায় আক্রান্তদের রোগমুক্তির জন্য দোয়ার আয়োজন করেন। আজাহার আলী করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ জানান। সোমভাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আ. রফিক, ব্যবসায়ী ও যুবলীগ নেতা মো. দেলোয়ার হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি এ সময় উপস্থিত ছিলেন।