গাজীপুরে করোনায় আক্রান্ত হয়ে সাংবাদিকের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে করোনায় আক্রান্ত হয়ে জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক লাখো কণ্ঠর গাজীপুর প্রতিনিধি মো. রোমান শাহ আলম মারা গেছেন। তিনি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় বৃহস্পতিবার গভীর রাতে তিনি মারা যান। তিনি গাজীপুর প্রেস ক্লাবের সদস্য ছিলেন। তার দুই কন্যা ছাড়াও স্ত্রী রয়েছেন। তিনি গাজীপুর মহানগরের নিয়ামত সড়ক এলাকায় সপরিবারে বসবাস করতেন। গতকাল শুক্রবার সকালে নামাজে জানাজা শেষে তাকে গাজীপুর সিটি গোরস্থানে দাফন করা হয়েছে।