ক্যারিবিয়ানের সেন্ট ভিনসেন্ট দ্বীপে অগ্ল্যুৎপাত

ক্যারিবিয়ানের দ্বীপরাষ্ট্র সেন্ট ভিনসেন্টে অগ্নি উদগিরণ শুরু করেছে লা সুফ্রিয়ের নামের এক আগ্নেয়গিরি। দ্বীপটি এখন ধোঁয়া এবং ছাই দিয়ে ঢেকে গেছে। শুক্রবার (৯ এপ্রিল) এ খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৮ এপ্রিল) লা সুফ্রিয়ের আগ্নেয়গিরির তৎপরতা প্রথম শনাক্ত করা হয়। দ্বীপের প্রধানমন্ত্রী র‌্যাল্ফ গনসাল্ভস কথিত রেড জোনের ১৬ হাজারেরও বেশি বাসিন্দাকে জরুরীভাবে সরিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

১৯৭৯ সালের পর এটিই সেন্ট ভিনসেন্টে প্রথম আগ্নেয়গিরি বিস্ফোরণ। তারও অনেক আগে ১৯০২ সালে এক আগ্নেয়গিরি বিস্ফোরণে এখানে এক হাজারেরও বেশি মানুষ মারা গিয়েছিলেন।

ইত্তেফাক/এসএ