চলে গেলেন র‌্যাপার-অভিনেতা ডিএমএক্স

না ফেরার দেশে চলে গেলেন গ্র্যামি মনোনীত জনপ্রিয় মার্কিন র‌্যাপার-অভিনেতা ডিএমএক্স। হার্ট অ্যাটাক করে মাত্র ৫০ বছর বয়সে তিনি প্রাণ হারান। ২ এপ্রিল থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

শনিবার (১০ এপ্রিল) পরিবারের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক শোকবার্তায় বলা হয়, ‘আমরা সত্যিই মর্মাহত পরিবারের অন্যতম ভালোবাসার মানুষটিকে হারিয়ে। আর্ল সিমন্স (ডিএমএক্স-এর মূল নাম) হোয়াইট প্লেন হসপিটালে মৃত্যুর সঙ্গে কয়েকদিন যুদ্ধ করে মারা গেল। বেঁচে থাকতেও সিমন্স ছিলো সত্যিকারের যোদ্ধা।’

এই র‌্যাপার তরুণ বয়স থেকেই মাদকাসক্ত ছিলেন বলে জানা যায়। যদিও তার মৃত্যুর কারণ মাদক ছিলো কি না, সেটি নিশ্চিত করতে পারেনি আইনজীবী ম্যুরে রিছম্যান। ডিএমএক্স বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়তা পেয়েছে তার করা ‘রাফ রাইডার্স’, ‘পার্টি আপ’ গানগুলো দিয়ে।

ইত্তেফাক/বিএএফ