তারকা মানেই সাধারণ মানুষের চেয়ে আলাদা জীবনযাপন। তাই তো তাদের মাস্কের ক্ষেত্রেও দেখা যাচ্ছে ভিন্নতা। এই তো কদিন আগে ৩০ হাজার টাকার বেশি দামের মাস্ক প্রকাশ্যে এনে সবাইকে চমকে দিয়েছিলেন কারিনা কাপুর। এবার হীরার মাস্ক পরে আলোচনায় এসছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাওতেলা। সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে এমনটা জানান তিনি। যা রীতিমতো ভাইরাল।
ভিডিওতে দেখা যাচ্ছে, মাস্কের মাঝের জায়গটা কাঁচ দিয়ে ঢাকা। বাকি অংশ পুরোটা হীরা দিয়ে নকশা করা। যা জ্বলজ্বল করছে। ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘পুরো মুখ ঢাকতে হীরার মাস্ক। অনেক ভারি লাগছে। কিন্তু দয়া করে কেউ দোষ দেবেন না।’
কিছুদিন আগে মাস্ক নিয়ে আলোচনায় এসেছিলেন কারিনা কাপুর খান। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন কারিনা। সেই সঙ্গে ভক্তদের স্বাস্থ্যবিধি মানার অনুরোধ জানিয়ে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘কোনো গুজব নয়, মাস্ক পড়ুন।’
ছবিতে কারিনা কালো টি-শার্ট পরিহিত ছিলেন। তার মুখে লুইস ভুটনের মাস্ক। আর মাস্কটির মূল্য ৩৫৫ মার্কিন ডলার, বাংলাদেশের মুদ্রায় যা ৩০ হাজার টাকার বেশি।
লুইস ভুটনের ওয়েবসাইট থেকে জানা যায়, মাস্কটি ধুয়ে পুনর্বার পরা যায়। শুধু বেবো নন, বলিউডের রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনকেও একই মাস্ক পরতে দেখা গেছে।
ইত্তেফাক/বিএএফ