আপনার রাশিফল

মুহম্মদ আনিসুল হক

১১ এপ্রিল ২০২১ খ্রিষ্টাব্দ, রবিবার

আজ ২৮ চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ এবং ২৭ শাবান ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৫৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ২১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: চন্দ্র ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা: ২ ও ৯। শুভ বার: সোম ও মঙ্গল। শুভ রত্ন: মুক্তা ও রক্তপ্রবাল। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। মিতব্যয়ী হওয়ার চেষ্টা করুন। অন্যথায় ঋণগ্রস্ত হতে পারেন। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না।           

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

প্রয়োজনে বড় ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে। আর্থিক দিক ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

পিতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ পিতার আরোগ্য লাভ হতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। বেকারদের কারো কারো চাকরি হতে পারে। সামাজিক কাজে অংশ নিতে পারেন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

মন ভালো থাকবে। কোনো আশা পূরণ হতে পারে। পরিবারের সঙ্গে কোথায় ঘুরতে যেতে পারেন। পেশাগত দিক ভালো যাবে। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রি-বাণিজ্যে লোকসান হতে পারে। কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন। আজ কোনো ঝুঁকি নেবেন না।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

প্রয়োজনে বন্ধুদের সহযোগিতা পেতে পারেন। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। প্রেমিক-প্রেমিকাদের জন্য সময় অনুকূল থাকতে পারে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

শরীর ভালো নাও থাকতে পারে। পেটের পীড়ায় ভুগতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। কর্মপরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

সম্ভাব্যক্ষেত্রে কারো কারো সন্তান লাভ হতে পারে। পড়াশোনার প্রতি মনোযোগী হওয়ার চেষ্টা করুন। মনের মানুষকে নিজের মনের কথা বলুন। প্রণয়-প্রস্তাবে সাড়া পেতে পারেন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। মন ভালো থাকতে পারে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। আবেগ সংযত রাখুন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। কারো সঙ্গে আত্মীয়তা হতে পারে। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। মন ভালো থাকবে। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলুন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন। বাড়িতে অতিথি আসতে পারে। মূল্যবোধ বজায় রাখুন। পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে দেখা হতে পারে। প্রাপ্তিযোগ আছে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। শরীর ভালো থাকতে পারে। অপরের সঙ্গে বিনয়ী ব্যবহার করুন। কাউকে প্রথম দেখায় ভালো লাগতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।