বিনোদন ডেস্ক
বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন বর্তমানে বেশ কয়েকটি বিগ বাজেটের সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এর মধ্যে রয়েছে ‘আদিপুরুষ’ সিনেমাটি। সিনেমাটিতে দক্ষিণী অভিনেতা প্রভাসকে রাম ও দীপিকাকে সীতার ভূমিকায় দেখবে দর্শকরা। এরইমাঝে নতুন আরো একটি সিনেমায় দীপিকার আবারো সীতা হওয়ার খবরে বেশ সরগরম বলিপাড়া। জানা গেছে, নীতেশ তেওয়ারির পরিচালনায় ‘রামায়ণ থ্রিডি’ সিনেমাতেও সীতা চরিত্রে অভিনয় করবেন দীপিকা। তার সঙ্গে রাম হিসেবে থাকছেন মহেশ। খবরটি প্রকাশ্যে আসতেই অনেকে বিরূপ মন্তব্য করা শুরু করেছেন। বলিউডে এত এত তারকা থাকতে দুই সিনেমাতেই দীপিকা কেন! তবে অনেকেই মনে করছেন ‘পদ্মাবত’ সিনেমার সাফল্যের কারণেই দুই পরিচালক তাকেই চেয়েছেন। তবে এ নিয়ে এখনো দীপিকা কোনো মন্তব্য করেননি। এখন দেখার অপেক্ষা দীপিকা দ্বিতীয় সীতা হতে রাজি হয় কি-না!