সড়কে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে নির্মাণকাজ!

মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা

মনোহরগঞ্জ উপজেলা সদরের ডুমুরিয়া-আমতলী সড়কের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি রেখেই চলছে নির্মাণকাজ। এতে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিসহ যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। সরেজমিনে দেখা গেছে, নির্মাণাধীন সড়কের ওপর পাঁচটি পল্লী বিদ্যুতের খুঁটি রয়েছে। এ বিষয়ে এলজিইডির উপজেলা প্রকৌশলী আল-আমিন সরদার জানান, সড়কের নির্মাণকাজের শুরুতেই সংশ্লিষ্ট বিদ্যুত্ বিভাগকে বিষয়টি অবহিত করা হয়েছে। কুমিল্লা পল্লী বিদ্যুত্ সমিতি-৪-এর ডিজিএম নজরুল ইসলাম মোল্লা জানান, জনদুর্ভোগ লাগবে ও সড়কে নির্বিঘ্নে যান চলাচল উপযোগী করতে শিগিগরই এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।