বুপ্রেনরফিন ইনজেকশনসহ দুই জন গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি

র্যাব জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা শুক্রবার রাতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫২ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এস এম ফজলুল হক জানান, গ্রেফতার হওয়া দুই মাদক ব্যবসায়ী হচ্ছে আমতলী এলাকার ফরহাদ আলম শাকিল ও তাসরিফ আহম্মেদ নাবিদ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত পৌনে ১০টায় জয়পুরহাট জেলা শহরের আমতলী মাদ্রাসাপাড়া শাদমান ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম এলাকায় অভিযান চালায় র্যাব সদস্যরা। এ সময় আমদানি নিষিদ্ধ  ৫২ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।