অন্যত্র বিয়ে করায় ‘প্রেমিকে’র পুরুষাঙ্গ কর্তন!

ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা

প্রেম করার পর অন্যত্র বিয়ে করায় ‘প্রেমিক’ জিহানকে (২৭) কৌশলে বাড়িতে ডেকে পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে প্রেমিকা রিনা আক্তারের বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যায় ঝিনাইগাতীর শেরপুর উপজেলার বকচর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, জিহান উপজেলার ষাইটকাকড়া গ্রামের আবু বকরের ছেলে। পার্শ্ববর্তী বকচর গ্রামের আশরাফ আলীর কন্যা রিনা আক্তারের সঙ্গে দীর্ঘদিন ধরে তার প্রেমের সম্পর্ক চলে আসছিল। সম্প্রতি অভিভাবকরা জিহানকে অন্যত্র বিয়ে করান। এতে ক্ষুব্ধ হয়ে রিনা শুক্রবার সন্ধ্যায় জিহানকে কৌশলে তার নিজ বাড়িতে ডেকে আনে। এক পর্যায়ে রিনা জিহানের পুরুষাঙ্গ কেটে দেয়। অসুস্থ অবস্থায় জিহানকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ঐ রাতেই তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে শ্রীবরদী থানা পুলিশ রিনাকে আটক করে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোখলেছুর রহমান বলেন, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।