তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালা উপজেলার ধলবাড়িয়া ব্রিজের দক্ষিণ পাশে শনিবার সকালে বালুভর্তি ট্রাক ধানখেতে উলটে যায়। এ সময় চালক পালিয়ে গেলেও দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাকে আটকা পড়ে হেলপার ইমন মোড়ল (২৫)। ইমন তালা উপজেলার তৈলকুপী গ্রামের ফিরোজ মোড়লের ছেলে। পুলিশ ও ফায়ার সার্ভিস প্রায় ৫ ঘণ্টা অভিযান চালিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠায়। তালা থানার ওসি মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।