কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা
কলারোয়ায় আগুনে ছয়টি দোকান পুড়ে গেছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ৫ নম্বর কেঁড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারে এই অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে কলারোয়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। স্থানীয় কেঁড়াগাছি ইউনিয়নের চেয়ারম্যান এস এম আফজাল হোসেন হাবিল জানান, অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের চেষ্টা চলছে।