শহরে মানুষজন দালানবাড়িতে থাকতে স্বাচ্ছন্দবোধ করে। অধিকাংশ ভবনেই ছাদে সুব্যবস্থা থাকে। আমরা চাইলেই এই ছাদকে সবজি, ফুল, ফল ও ঔষধি গাছ দিয়ে সাজাতে পারি। এজন্য প্রয়োজন প্রকৃতিপ্রেম ও পরিবেশ সচেতনতা। ছাদে গড়ে তোলা ছোট্ট বাগান যথাযথ পরিচর্চায় মাধ্যমে আমরা পেতে পারি সতেজ সবজি ও ফল। বাগানে ফোটা বিভিন্ন ফুলের সৌন্দর্য ও সৌরভ এক স্বর্গীয় প্রশান্তি এনে দেবে। ছোটখাটো রোগ নিরাময়ের জন্য ভেষজ ঔষধেরও জোগান দিতে পারে এই বাগান। আবার এই বাগানে পাখিদের বিচরণ ভালোলাগায় যোগ করবে নতুন মাত্রা। বাগানের মনোমুগ্ধকর পরিবেশ যে কোনো মানুষের মন ভালো করে দিতে পারে। বৃহত্তর অর্থে বৈশ্বিক উষ্ণায়ন রোধেও এই ছাদবাগান গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সুতরাং ছাদবাগানের প্রতি গুরুত্ব দেওয়া উচিত।
মো. রাসেল মিয়া
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া