বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) ৩৭তম বার্ষিক সাধারণ সভা গতকাল শনিবার বিটিএমএতে অনুষ্ঠিত হয়। সভায় বিটিএমএর ইলেকশন বোর্ডের চেয়ারম্যান আবুল বাশার আগামী দুই বছর মেয়াদের বিটিএমএর নির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যসহ প্রেসিডেন্ট ও তিন জন ভাইস প্রেসিডেন্টের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। সংগঠনটিতে নতুন সভাপতি হয়েছেন ম্যাকসন্স গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন। তিনি গত দুই বছর বিটিএমএর সভাপতি ছিলেন। এছাড়া সহসভাপতি হয়েছে আহম্মেদ গ্রুপের প্রতিষ্ঠাতা মো. ফজলুল হক, আবেদ টেক্সটাইল প্রসেসিং মিলসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন, গ্রুপ রিদিশার কর্ণধার রেজাউল করিম। এছাড়া আগামী দুই বছরের জন্য নির্বাচিত পরিচালকরা হলেন মো. মোশারফ হোসেন, মো. মনির হোসেন, হোসেন মেহমুদ, মো. সালেউজ্জ্বামান খান, মো. মাসুদ রানা, এম সোলায়মান, সৈয়দ এনায়েত কবির, ইঞ্জিনিয়ার রাজিব হায়দার, ইঞ্জিনিয়ার ইশতেহাক আহমেদ সৈকত, মোনালিসা মান্নান, মোহাম্মদ আবদুল্লাহ জুবায়ের, জোবায়ের আহমেদ, এ রহিম চৌধুরী, এএসএম রাকিবুল হাসান, সৈয়দ নুরুল ইসলাম, মো. হাফিজুর রহমান খান, মো. ফাইজুর রহমান ভূঞা, মহিউদ্দিন আহমেদ, মো. কামরুল হাসান, আবদুল ওয়াদুদ চৌধুরী, মোহাম্মদ মহসিন, মো. আযহার খান এবং রাশেদুল হাসান রিন্টু।— প্রেস বিজ্ঞপ্তি