স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশ গেমসের সব খেলা আগের দিন শেষ হয়ে গেছে। গতকাল বিকেলে সমাপণী অনুষ্ঠানের আগে অনুষ্ঠিত হয় গেমস ক্রিকেটের ফাইনাল। গতকাল বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে জাহাঙ্গীরাবাদ সেন্ট্রাল জোন ৭ উইকেটে বরেন্দ্র নর্থ জোনকে হারিয়ে স্বর্ণপদক জয় করেছে।