সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা
সাটুরিয়া উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো গতকাল সাটুরিয়া বাজারে সচেতনতামূলক প্রচারণা ও বিনা মূল্যে মাস্ক বিতরণ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন সাটুরিয়া থানার ওসি (তদন্ত) মো. হাবিবুর রহমান হাবিব, সদর ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু, দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা এম নজরুল ইসলাম, সাটুরিয়া প্রেস ক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো. সোহেল রানা খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রদ্যোত্ত ঘোষ অ্যাপোলো, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মাওলা প্রমুখ। আব্দুল মজিদ ফটো জানান, উপজেলা পরিষদ থেকে সচেতনতামূলক প্রচারণা ও বিনা মূল্যে মাস্ক বিতরণ চলমান থাকবে। নিম্ন আয়ের মানুষের মধ্যে পর্যায়ক্রমে সাহায্য সহায়তার ব্যবস্থা করা হবে।