বিএসএমএমইউয়ে গতকাল K‡iানার টিকা নিয়েছেন ১৮২২ জন

বিশেষ প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে গতকাল ১৮২২ জন টিকা নিয়েছেন। এর মধ্যে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১৬৫৬ জন এবং প্রথম ডোজের টিকা নিয়েছেন ১৬৬ জন। গতকাল পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫২ হাজার ২ শত ৪৩ জন এবং দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৩ হাজার ১৭ জন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ গতকাল শনিবার সকালে কনভেনশন সেন্টারের টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন এবং সুষ্ঠু ও সুন্দরভাবে টিকাদান কার্যক্রম পরিচালনার দিকনির্দেশনা দেন।

এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান উপস্থিত ছিলেন। গতকাল টিকা নিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, জাতীয় অধ্যাপক সাহলা খাতুন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নীলুফার আহমেদ, অডিটর জেনারেল মোহাম্মদ মোসলিম উদ্দিন চৌধুরী, সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান, বিশিষ্ট রাজনীতিবিদ বাহলুল মজনু চুন্নু প্রমুখ।