আইডব্লিউইসি ফাউন্ডেশনের পুরস্কার পেলেন শিল্পী মিনি করিম

বাংলাদেশে একজন নারী উদ্যোক্তা হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক শিল্পী মিনি করিম ২০২০ সালের আন্তর্জাতিক মহিলা উদ্যোক্তা চ্যালেঞ্জ অ্যাওয়ার্ড লাভ করেছেন। আইডব্লিউইসি ফাউন্ডেশন কর্তৃক স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশি এই শিল্পী। আইডব্লি-উইসি ফাউন্ডেশন একটি বিশ্বব্যাপী অলাভজনক সংস্থা যা মহিলা মালিকানাধীন ব্যবসাগুলোকে সংযুক্ত হতে এবং বিকাশে সহায়তা করে। গত নভেম্বরে বাহরাইনে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান হওয়ার কথা ছিল, তবে চলমান করোনা মহামারির কারণে তা স্থগিত হয়ে যায়। পরবর্তীতে এ মাসের প্রথম সপ্তাহে শিল্পীর হাতে এ পুরস্কার হস্তান্তর করা হয়। যা বাংলাদেশে নারীর ক্ষমতায়ন এবং সুযোগ তৈরির লক্ষ্যে এক ধাপ এগিয়ে যাওয়ার প্রমাণ।