পেরুতে বিয়ের অনুষ্ঠানে ভবনের ছাদ ধসে নিহত ১৫

পেরুর দক্ষিণাঞ্চলে একটি বিয়ের অনুষ্ঠান চলাকালে ভবনের দেয়াল ও ছাদ ধসে অন্তত ১৫ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে ৩৪ জন। দেশটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। খবর এনডিটিভির। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার এই মর্মান্তিক ঘটনা ঘটে। হোটেলটি পেরুর দক্ষিণাঞ্চলীয় আন্দেন শহরে পাহাড়ের পাশে অবস্থিত। ভূমিধসের কবলে পড়ে হোটেলটির দেয়াল ও ছাদ ধসে পড়ে। এতে ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

শহরটির মেয়র ইভারিস্ত রামোস বলেন, ওই বিয়ের অনুষ্ঠানে ১০০ জন অতিথি উপস্থিত ছিলেন। ভূমিধসের কবলে পড়ে এতে ১৫ জন নিহত হন এবং ৩৪ জন গুরুতর আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আরো পড়ুন: মহাশূন্যে হার্ট ফ্যাক্টরি! 

নিহতদের মধ্যে ১১ জন নারী ও ৪ জন পুরুষ বলে খবরে বলা হয়েছে। দেশটির উদ্ধার কর্মীরা এখনো উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। 

ইত্তেফাক/এসআর