বগুড়ার শেরপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নারী চিকিত্সককে উত্ত্যক্ত করার ঘটনায় রাশেদ আহম্মেদ (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ঐ গ্রামের আবু হানিফের ছেলে। এর আগে শুক্রবার রাতে শেরপুর শহরের হাসপাতাল রোডস্থ মর্ডান ক্লিনিকের মালিক ও চিকিত্সক ডা. রাফসানা জাহান রিম্মি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম আবুল কালাম আজাদ বলেন, যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।