প্রিন্স ফিলিপের মৃত্যুতে জেপির চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের শোক

জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি ও দলের সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপের পরলোকগমনে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

গতকাল শনিবার এক শোকবার্তায় জেপির নেতৃদ্বয় বলেন, প্রিন্স ফিলিপ সুদীর্ঘকাল বাংলাদেশসহ কমনওয়েলথভুক্ত দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন। তিনি আমাদের দেশেও একজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। জেপির নেতৃদ্বয় তার আত্মার শান্তি কামনা করেন এবং ব্রিটিশ রাজপরিবারের সব সদস্যকে আন্তরিক সমবেদনা জানান।