করোনা মহামারি প্রতিরোধে লকডাউনে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে কনটেইনারবাহী ও অয়েল ট্যাংকারবাহী ট্রেন চলাচল করছে। এছাড়া রেললাইন ঠিক রয়েছে কি না, এজন্য প্রতিদিন গ্যাংকার (রেললাইন পরিদর্শনের গাড়ি) চালিয়ে রেললাইন পরীক্ষা করতে হয়। রাজধানীর পৃথক দুইটি স্থানের রেললাইনে কনটেইনারবাহী ট্রেন ও গ্যাংকারের ধাক্কায় দুই জন মারা গেছেন। গতকাল শনিবার বেলা ১২টার দিকে কুড়িল বিশ্বরোড এলাকায় অজ্ঞাত (৬০) এক বৃদ্ধা ও আজমপুর এলাকায় বেলা আড়াইটার দিকে আব্দুল আজিজ (৩৫) নামে এক অটোচালকের মৃত্যু হয়।
রেলওয়ের বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মো. মহিউদ্দিন জানান, কুড়িল বিশ্বরোড রেললাইনে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একটি কনটেইনারবাহী ট্রেনের নিচে কাটাপড়ে অজ্ঞাত পরিচয়ের বৃদ্ধা মারা যান। তার পরিচয় পাওয়া যায়নি।