গঙ্গাচড়ায় দাম কমে যাওয়ায় বিপাকে কুমড়াচাষিরা

গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা

গঙ্গাচড়ায় কুমড়ার দাম কমে যাওয়ায় লোকসান গুনছেন চাষিরা। প্রথম দিকে এ অঞ্চলে কুমড়া ১০/১২ টাকা কেজি দরে বিক্রি করলেও বর্তমানে চার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। উপজেলার মহিপুরের চাষি আফতাব আহমেদ জানান, তিনি এবার ছয় বিঘা জমিতে কুমড়া লাগিয়েছেন। এতে তার দেড় লাখ টাকা খরচ হয়েছে। এ পর্যন্ত ৮০ হাজার টাকা কুমড়া বিক্রি করেছেন। আর হয়তো ২০ হাজার টাকার বিক্রি হবে। এবার কুমড়া চাষে ৫০ হাজার টাকা লোকসান গুনতে হবে বলে জানান তিনি। উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, এখন কুমড়ার দাম কম হওয়ায় চাষিদের লোকসান গুনতে হচ্ছে।