গৌরনদীতে গাছের ডাল পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

শ্রমিক গ্রেফতার

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা

গৌরনদীতে শনিবার বিকালে গাছের ডাল পড়ে রাকিব হাওলাদার (১১) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। রাকিব পৌরসভার লাখেরাজ কসবা মহল্লার জসিম হাওলাদারের ছেলে ও কসবা হযরত মল্লিক দূত কুমার আলীম মাদ্রাসার ছাত্র ছিল। এ ঘটনায় পুলিশ মহারাজ সিকদার নামের এক শ্রমিককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতকে রবিবার সকালে জেলহাজতে ও লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠানো হয়েছে।  গৌরনদী মডেল থানার উপপরিদর্শক কামাল হোসেন জানান, এ ঘটনায় নিহত শিশুর বাবা ঐ রাতেই গাছ কাটা শ্রমিক মহারাজ সিকদার ও তার ছেলে ইমন সিকদারকে দায়িত্বে অবহেলার অভিযোগ এনে আসামি করে গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ মহারাজ সিকদারকে গ্রেফতার করে।