গ্রেফতার ১
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নামোশংকরবাটী এলাকায় পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে হূদয় হাসান (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত হূদয় হাসান নামোশংকরবাটী ঝাপাইপাড়া মহল্লার মো. মেসবাহুল হকের ছেলে। শনিবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ রাতেই এ ঘটনায় দায়ের করা মামলার আসামি সুজনকে গ্রেফতার করেছে। জেলা শহরের হাজিরমোড় থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন।