গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা
লকডাউন ও সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে গোদাগাড়ীতে নুরানী কিন্ডারগার্টেন (কেজি) স্কুলে কোচিং করানোর দায়ে স্কুলটির পরিচালক আব্দুল খালেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানাপুলিশ নিয়ে পৌর এলাকার শ্রীমন্তপুরে নুরানী কিন্ডারগার্টেন (কেজি) স্কুলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জানে আলম। এ সময় পরিচালক আব্দুল খালেককে সরকারি নির্দেশ অমান্য করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।