লোহাগাড়ায় ইয়াবাসহ দুই জন আটক

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা

লোহাগাড়ায় শনিবার সন্ধ্যায় অভিযানে ৪ হাজার ২০০ পিস ইয়াবাসহ দুই জনকে আটক করেছে পুলিশ। রবিবার সকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়। আটককৃতরা হলেন মো. করিম ও মো. বশির আহমদ। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, উপজেলার চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তাদের ইয়াবাসহ আটক করে। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।