ইত্তেফাক রিপোর্ট
লেনদেনের প্রথম দিন শেয়ার দর ৫০ শতাংশ বাড়লেও দ্বিতীয় দিনেই কমেছে ইনডেক্স অ্যাগ্রোর শেয়ারদর। আর লেনদেনের তৃতীয় দিন গতকাল কোম্পানিটির শেয়ার দর কমে দর কমার শীর্ষ ১০-এ স্থান পেয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ইনডেক্স অ্যাগ্রোর শেয়ারদর প্রথম দিন ৫০ শতাংশ বেড়ে ৭৫ টাকায় দাঁড়ায়। দ্বিতীয় দিন কোম্পানিটির শেয়ারদর দুই টাকা ৬০ পয়সা কমে ৭২ টাকা ৪০ পয়সায় নেমে যায়। আর তৃতীয় দিন গতকাল কোম্পানিটির শেয়ারদর সাত টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৮০ শতাংশ কমে ৬৫ টাকা ৩০ পয়সায় নেমে দাঁড়ায়। ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রহিমা ফুডের ৮ দশমিক ৬৮ শতাংশ, জিকিউ বলপেনের ৮ দশমিক ৪০ শতাংশ, আরএকে সিরামিকের ৮ দশমিক ২৮ শতাংশ, জিলবাংলা সুগারের ৮ দশমিক ০৮ শতাংশ, বিডি থাইয়ের ৮ দশমিক ০৪ শতাংশ, মিরাকলের ৭ দশমিক ৭৮ শতাংশ, ঢাকা ডাইংয়ের ৭ দশমিক ৫০ শতাংশ, বে লিজিংয়ের ৭ দশমিক ৩৫ শতাংশ এবং আমান কটনের শেয়ারদর ৭ দশমিক ২৮ শতাংশ কমেছে।