ওয়াইল্ডকার্ডের অপেক্ষায় মাবিয়া

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ গেমস ভারোত্তোলনে তিন রেকর্ড গড়া মাবিয়া আক্তার সীমান্তর চোখ এখন টোকিও অলিম্পিক গেমসে। ১৯ এপ্রিল উজবেকিস্তান যাবেন মাবিয়া। সেখানে এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এখানে ভালো রেজাল্ট করতে পারলে মাবিয়ার ভাগ্যে জুটতে পারে টোকিও অলিম্পিক গেমসের খেলার ওয়াইল্ডকার্ড। ১০ জন ভারোত্তোলক পাবেন ওয়াইল্ডকার্ড। মাবিয়ার আত্মবিশ্বাস আছে। যে নিয়মে ওয়াইল্ডকার্ড পাওয়া যায় সেই ধাপ অতিক্রম করে অনেক দূর এগিয়েছেন মাবিয়া। উজবেকিস্তানে ভালো প্রত্যাশিত রেজাল্ট করতে পারলে টোকিও যাওয়ার সুযোগ হতে পারে।

আনসারের ভারোত্তোলক মাবিয়া এবার  বাংলাদেশ গেমসে তিনটি জাতীয় রেকর্ড গড়েছেন। বাংলাদেশ গেমসে নিজের আগের রেকর্ড অতিক্রম করেছেন মাবিয়া। এবার ময়মনসিংহ জেলা জিমনেসিয়ামে অনুষ্ঠিত লড়াইয়ে স্ন্যাচে ৮০, ক্লিন অ্যান্ড জার্কে ১০১, মোট ১৮১ কেজি তুলে তিন  রেকর্ড গড়েন টানা দুই এসএ গেমসে স্বর্ণ পদক জয়ী ভারোত্তোলক।

মাবিয়া বলেন, ‘আমার রেকর্ড যেন জুনিয়রদের অনুপ্রেরণা হিসেবে কাজ করে। সবসময় ভালোর কারার চেষ্টা করি। এখন আমার স্বপ্ন অলিম্পিক গেমস। সেভাবেই নিজেকে প্রস্তুত করছি।’