বাংলাদেশ প্রিমিয়ার লিগ

খুলনার সামনে কুমিল্লার ২৩৮ রানের টার্গেট

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের ৩৩ তম ম্যাচে খুলনা টাইটান্সকে ২৩৮ রানের টার্গেট দিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চট্টগ্রাম পর্বের দিনের প্রথম ম্যাচের শুরুতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় খুলনা। প্রথমে ব্যাট করতে নেমে কুমিল্লার সংগ্রহ ৫ উইকেটের বিনিময়ে ২৩৭ রান।

ইনিংসের শুরুতে কুমিল্লার পক্ষে ব্যাট হাতে ওপেনিংয়ে নামেন তামিম ইকবাল এবং এভিন লুইস। ব্যক্তগত ২৫ রানে ফেরেন তামিম। তিন নম্বরে মাঠে আসা এনামুল হক ফেরেন ০ রানে। এরপর ইমরুল কায়েসকে সঙ্গে করে জুটি গড়েন লুইস। তবে ব্যক্তিগত ৩৯ রানে ফেরেন ইমরুল। ইমরুলের পর থিসারা পেরেরা ১১ এবং শহীদ আফ্রিদি ১ রানে সাজঘরে ফেরেন। এরপর শামসুর রহমানকে সঙ্গে নিয়েই দলকে রানের পাহাড়ে নিয়ে যান লুইস। ৪৯ বলে ১০৯ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। তার ইনিংসে ভর করেই কুমিল্লার সংগ্রহ দাঁড়ায় ২৩৭ রানে।

আরও পড়ুন:  ঝিনাইগাতীতে মোটর সাইকেলের ধাক্কায় প্রবীণ নিহত

বল হাতে খুলনার পক্ষে অধিনায়ক মাহমুদুল্লাহ ও কার্লোস ব্রেথওয়েট নেন দুইটি করে উইকেট।  এছাড়া শরিফুল ইসলাম নেন একটি উইকেট।

ইত্তেফাক/জেডএইচডি