সৌদি আরবে রোজা শুরু মঙ্গলবার

সৌদি আরবে রমজানের চাঁদ রবিবার দেখা না যাওয়ায় মঙ্গলবার থেকে রোজা রাখা শুরু করবে দেশটির মুসলিমরা। এদিন সৌদি আরবের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি বলে দেশটির সুপ্রিম কোর্টকে উদ্ধৃত করে সৌদি গ্যাজেটের খবরে বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়, রবিবার চাঁদ দেখা না যাওয়ায় শাবান মাস ৩০ দিন পূর্ণ করে মঙ্গলবার রমজান শুরু হবে।

বাংলাদেশে কবে থেকে রোজা শুরু হবে, সেই সিদ্ধান্ত সোমবার জানাবে ইসলামিক ফাউন্ডেশন। সাধারণত সৌদি আরবের এক দিন পরেই বাংলাদেশে রোজা ও ঈদ হয়ে থাকে। বাংলাদেশের আকাশে কোথাও সোমবার সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোনে বা ফ্যাক্সে চাঁদ দেখা কমিটিকে, অথবা জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।