কুলাউড়ায় স্ত্রীর হাতে স্বামী খুন

কুলাউড়ায় গত রবিবার রাত সাড়ে ৯টায় স্ত্রীর ধারালো দায়ের কোপে তার স্বামীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ১৩নং কর্মধা ইউনিয়নের টাট্টিউলি গ্রামে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ফিরোজ আলীর ছেলে মুসলিম মিয়ার (৪০) সঙ্গে ঘটনার রাতে তার স্ত্রী রীমা (৩২) বেগমের ঝগড়া হয়। পরে এক পর্যায়ে মুসলিম মিয়া ঘুমিয়ে পড়লে রীমা বেগম ধারালো দা দিয়ে তাকে এলোপাতাড়ি কোপ দেয়। এই ঘটনার পর তাদের নয় বছরের মেয়ে সাদিয়া তার ফুফা মোঃ মখলিছ মিয়া, মনতাজ আলী ও বাবুল মিয়াকে জানায়। 

খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসে রক্তাক্ত অবস্থায় মুসলিম মিয়াকে কুলাউড়া হাসপাতালে নেন। সেখানে রাত ১১টা দিকে মুসলিম মিয়া মারা যান। ঘটনার পর চার সন্তানের জননী রীমা বেগম ১বৎসরের সন্তানসহ সকলকে রেখে পালিয়ে গেছে।

এলাকার ইউপি সদস্য মছকন্দ আলী জানান, ‘ঘটনার পর অনেক তল্লাশি করেও রীমা বেগমকে পাওয়া যায়নি। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’

আরও পড়ুনঃ কাউখালীতে নদী থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

কুলউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম মুসা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।’

ইত্তেফাক/নূহু