দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ এবার রাজধানীর আফতাবনগরে। শুক্রবার (৯ এপ্রিল) সকাল ১১টায় স্বপ্নের নতুন আউটলেট উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- ব্যবসায়ী ইকবাল হোসেন তালুকদার, রফিকুল ইসলাম, স্বপ্ন-এর হেড অব বিজনেস এক্সপানশন জহিরুল ইসলাম, বিভাগীয় সেলস ম্যানেজার সঞ্জয় কুমার, হেড অব ইনভেনটরি অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট রবিউল আলমসহ আরও অনেকে।
উদ্বোধন উপলক্ষে স্বপ্নর পক্ষ থেকে গ্রাহকদের জন্য রয়েছে মাসব্যাপী আকর্ষণীয় সব অফার। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছাড়াও থাকছে নগদ মূল্যছাড়।
স্বপ্ন’র রিটেইল এক্সপ্যানশন বিভাগের পরিচালক সামসুদ্দোহা শিমুল বলেন, স্থানীয়দের চাহিদার কথা মাথায় রেখে পণ্য রাখা হয়েছে নতুন এই আউটেলেটে। রয়েছে হোম ডেলিভারি সেবা। আমরা আশা করছি, স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ পরিবেশে গ্রাহকরা নিয়মিত বাজার করবেন। আমরা তাদের কাছ থেকে পরামর্শ এবং মূল্যায়ন আশা করবো। গ্রাহকের চাহিদা ও সন্তুষ্টিকে সবসময় অগ্রাধিকার দেয় ‘স্বপ্ন’।
আফতাবনগরের নতুন এই আউটলেটের হোম ডেলিভারির জন্য যোগাযোগের নাম্বার ০১৩১৩-০৫৪৯৮৫।
ইত্তেফাক/এমআর