মুহম্মদ আনিসুল হক
১৩ এপ্রিল ২০২১ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার
আজ ৩০ চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ এবং ২৯ শাবান ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৫২ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ২২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: মঙ্গল ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা: ৪ ও ৯। শুভ বার: রবি ও মঙ্গল। শুভ রত্ন: গার্নেট ও রক্তপ্রবাল। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হতে পারে। কোনো বিশেষ রঙের প্রতি আকর্ষণবোধ করতে পারেন। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে ।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। শ্রমিক-নেতাদের সময় অনুকূল থাকতে পারে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
পিতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে। সামাজিক কাজে অংশ নিতে পারেন। সুনাম ও মর্যাদা বাড়তে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। কর্মস্থলে সিনিয়রদের পরামর্শ মেনে চলুন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। জীবন ও জগত্ সম্পর্কে নতুন কোনো ধারণা পেতে পারেন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। পেশাগত দিক ভলো যাবে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
সময়ের প্রতিকূলতা সম্পর্কে সতর্ক থাকুন। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। বিক্রি-বাণিজ্যে লোকসান হতে পারে। আজ কোনো ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। দাম্পত্যক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
শত্রুপক্ষের তত্পরতা বাড়তে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। শরীর ভালো নাও থাকতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন ।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। সন্তানকে নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন। বিনোদন শুভ।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
অসুস্থ মায়ের প্রতি খেয়াল রাখুন। পথ চলাচলে সতর্ক থাকুন। উত্তেজনা পরিহার করুন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। গলায় কোনো সমস্যা দেখা দিতে পারে। ঠান্ডা সম্পর্কে সতর্ক থাকুন। আপনজনদের সঙ্গে মতানৈক্য এড়িয়ে চলুন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
আর্থিক দিক মোটামুটি ভালো থাকতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। বাড়িতে অতিথি আসতে পারে। পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা আছে।