বিয়ের দিনকে চিরস্মরণীয় করে রাখতে লোকে কত কীই না করে। কিন্তু এক যুবক যা করলেন তা শিরোনাম হওয়ার মতোই। গাড়ি বা ঘোড়া কিংবা পালকি নয়, ওই যুবক বিয়ে করতে গেলেন রোড রোলারে চড়ে। পাত্রের এমন কীর্তিতে রীতিমতো হতবাক বিয়ের অনুষ্ঠানের অতিথিরা।
ওই বরের নাম অর্ক পাত্র। তার বাড়ি ভারতের নদিয়ার কৃষ্ণনগররের উকিলপাড়ায়। পেশায় তিনি স্বর্ণ ব্যবসায়ী।
রবিবার কৃষ্ণনগরের উকিলপাড়ার বাসিন্দা অর্কর সঙ্গে বিয়ে ছিল কৃষ্ণনগরেরই বাসিন্দা অরুন্ধতি তরফদারের। রীতিমতো বরযাত্রী নিয়ে রোলারে করে বিয়ে করতে পৌঁছয় অর্ক।
আরো পড়ুন: চৌদ্দগ্রামে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, ব্যর্থ হয়ে ৩ জনকে আহত
অর্ক জানিয়েছেন, ‘আমি আমার ভাবনার কথা হবু স্ত্রীকে জানাই। তিনিও বিষয়টি না করেননি।’
ইত্তেফাক/বিএএফ