সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার গ্রামপাঙ্গাসী পশু প্রজনন কেন্দ্র প্রায় দুই যুগ ধরে অচল অবস্থায় পড়ে আছে। এখানে পাওয়া যেত পশু চিকিত্সা, চিকিত্সা বিষয়ক পরামর্শ ও কৃত্রিম প্রজনন সুবিধা। একজন পশু চিকিত্সক সার্বক্ষণিক সেবা দিতেন। ২০-২২ বছর ধরে এখানে কিছুই নেই। কেন্দ্রটির বারান্দা এখন মাঝিদের জাল রাখার জায়গা। এখানে গবাদি পশু প্রজননের খাঁচা পরিত্যক্ত অবস্থা রয়েছে। এ সম্পর্কে কেউ কিছু জানেন না। এ অবস্থায়, এখানে একজন ডাক্তার নিয়োগ দিয়ে পশু প্রজনন কেন্দ্রটির কার্যক্রম চালুর জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. মোকাদ্দেস হোসাইন সোহান
গ্রামপাঙ্গাসী চানপাড়া, বোয়ালিয়ারচর,
রায়গঞ্জ, সিরাজগঞ্জ