বাঁশখালীতে নিত্যপণ্যের দাম কমানোর দাবি

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা

নিত্যপণ্যের দাম কমানোসহ ৪ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ সাম্যবাদী আন্দোলন বাঁশখালী উপজেলা শাখার নেতৃবৃন্দ। সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ গেটসংলগ্ন প্রধান সড়কে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের বাঁশখালী শাখার সমন্বয়কারী অমৃত কারণের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন শিব্বির আহমদ কালু, বিক্রম দেব, কৃষক সংগঠক নুরুল আলম, রণধীর বড়ুয়া, মনোতোষ দাশ, মিনা সরকার, মাসুমা বেগম প্রমুখ। এ সময় বক্তারা বলেন, বর্তমানে নিত্যপণ্যের দাম বাড়ায় খেটে খাওয়া দিনমজুর ও সাধারণ জনগণ চরমভাবে বিপাকে পড়েছে। তাই নিত্যপণ্যের দাম কমাতে হবে।