সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
টম্যাটো নিয়ে বিপাকে পড়েছেন সৈয়দপুরের কৃষকরা। একদিকে দাম কম, অন্যদিকে পর্যাপ্ত যানবাহন না থাকায় সঠিক সময়ে বাজারজাত করতে না পারায় খেতেই নষ্ট হচ্ছে টম্যাটো। খাচ্ছে গরু-ছাগলে। জানা যায়, বর্তমানে পাইকারি বাজারে প্রতি কেজি টম্যাটো বিক্রি হচ্ছে পাঁচ টাকায়। টম্যাটোর তুলে বিক্রি করার পর মজুরের খরচ না ওঠায় কৃষক টম্যাটো তোলা ছেড়ে দিয়েছেন। চাষি আব্দুল কাদের জানান, প্রায় আড়াই মণ টম্যাটো বিক্রি করে ৫০০ টাকা পেয়েছি। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনা বেগম জানান, টম্যাটোর ভালো ফলন হলেও করোনা ভাইরাসের কারণে দাম কমে গেছে।